Recent Reviews

Recently approved community feedback

Anonymous ReviewANONYMOUSVERIFIED REVIEW

29 days ago

1.0

🚨 সতর্কবার্তা — অনলাইন অর্ডার করার আগে সবাই সাবধান! 🚨 আমি Eco Pack Bangladesh নামের এই Facebook পেজ থেকে প্যাকেজিং সামগ্রী অর্ডার করি। তাদের দেওয়া bKash নম্বর 01832281702-এ আমি টাকা অগ্রিম পেমেন্ট করি এবং তারা পেমেন্ট গ্রহণ করে আমার অর্ডার Confirmed বলে জানায়। কিন্তু পরবর্তীতে যোগাযোগ করতে গেলে আমাকে Block করে দেওয়া হয় এবং কোনো পণ্যও দেওয়া হয়নি। 📌 আমার কাছে চ্যাটের screenshot, payment proof, page link এবং order confirmation-এর প্রমাণ রয়েছে। ⚠️ তাই সবাইকে অনুরোধ করছি—এই পেজে অগ্রিম টাকা পাঠানোর আগে ভালোভাবে যাচাই করুন। 🚨 যারা এই পোস্টটি দেখছেন, দয়া করে পেজটি যাচাই করে যদি আপনার কাছেও সন্দেহজনক মনে হয়, তাহলে Facebook-এর Report অপশন ব্যবহার করে পেজটি রিপোর্ট করুন। 🙏 পোস্টটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন, যাতে আর কেউ প্রতারিত না হন। আমি কাউকে হয়রানি করতে চাই না; আমার নিজের অভিজ্ঞতা ও সংরক্ষিত প্রমাণের ভিত্তিতেই সবাইকে সতর্ক করছি। 🔗 Facebook Profile: https://www.facebook.com/profile.php?id=61587678719707 ⚠️ সতর্ক থাকুন, অনলাইনে অগ্রিম টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই করুন। please approved my post

Proof attached
0 helpful
Nur Jannat
Nur JannatVERIFIED REVIEW

1 reviews  •  29 days ago

1.0

ফালতু একটা পেজ আমার একটা পার্সেল তারা ১৫ দিন ঘুরিয়েছে প্রথমে আমাকে নরমাল একটা ট্রাইপড দিছে তারপর আমি তাদের রিটার্ন করে দিলাম তারা রিটার্নও নিতে চাইনি তারপর আমি অনেক ট্রেড দিয়ে পার্সেলটা রিটার্ন করায় তারা কি আমার ফোনও রিসিভ করতে চায়নি এক পর্যায়ে তারা খুব বাজেভাবে বিহেভ করেছে এরপর আমাকে ৬-৭ দিন পর আমার পার্সেলটা পাঠায় ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিলাম সবকিছুই ঠিকঠাক ছিল বাসায় আনার পর যখন সেটিং করলাম তখনই দেখলাম ট্রাইপড টা ভাঙ্গা তার মধ্যে রিং লাইট গুলো নষ্ট তাদেরকে আমি বারবার জিনিসটা আবার জানাই কিন্তু তারা আমাকে ব্লক করে দেয়।আমি বুঝিনা এত বড় একটা পেজ কিভাবে এরকম প্রতারণা করে মানুষের সাথে....

Proof attached
0 helpful
Sadia Afrin
Sadia AfrinVERIFIED REVIEW

1 reviews  •  29 days ago

2.0

Please be careful with this page! I made a payment, and after receiving the money, they blocked me and stopped responding. Page: Festive- সখের চূরি Amount: [1300] Sharing this to warn others. Please be careful before making any payment online.

Proof attached
0 helpful
Nusrat Jahan
Nusrat JahanVERIFIED REVIEW

1 reviews  •  1 month ago

1.0

আমি আভরণ পেজ থেকে একটি চুড়ি সেট এর কম্বো অর্ডার করি যেটার মূল্য ছিল ১১৯৯ টাকা (ডেলিভারি চার্জ সহ)। ডেলিভারি চার্জ এডভ্যান্স করেছিলাম তাদের কথা মতো ১৫০ টাকা। এরপরেই তারা আমার অর্ডার টি কনফার্ম করেন। এবং বাকি পেমেন্ট (১০৪৯ টাকা) Cash On Delivery এর মাধ্যমে দেয়ার কথা ছিল। কিন্তু ২ দিন পরে আমাকে ডেলিভারি মান ফোন দিয়েছেন একটি OTP চাওয়ার জন্য। আমি যখন পেজে কথা বলি উনি আমাকে জানান যে আমার অর্ডারটি নাকি OTP Based Code Condition এর মাধ্যমে @REDX এ বুক করা হয়েছে ইমারজেন্সি কারণে। আমি যদি ওনাকে বাকি টাকা ওনাকে পে করি তাহলে OTP আসবে। আমি পরে ওনাকে ১১৫০ টাকা পে করি কিন্তু কোনো রকম OTP আসেনি। ওনাদের জিজ্ঞেস করলে আমাকে জানানো হয় যে আমার পেমেন্টে নাকি ভুল ছিল। আমাকে নাকি ১১৪৯ টাকাই দিতে হতো কিন্তু আমি ১১৫০ টাকা দিয়েছি। আর এই ১ টাকার জন্য নাকি ওনাদের ওয়েবসাইট লক হয়ে গিয়েছে। আমি যদি আবারও ১১৪৯ টাকা পে করি তবেই নাকি ওনারা আগের টাকা withdraw করে ব্যাক দিতে পারবেন। যথাক্রমে আমি সেটাই করি । কিন্তু ফল স্বরূপ উনাদের আবারও নানান রকম বাহানো । উনি নাকি কোড সেন্ট করতে পারছেন নাহ এমন নানান অজুহাত দিয়েছেন। শেষে আমি ওনাদের মেসেজ দিলেও তারা আমার কোনরকম মেসেজ এর রিপ্লাই করেনি। এমনকি তাদের এই ডেলিভারি মান ও fraud ছিল। আমার নম্বর ব্লক করে দিয়েছেন। আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু লাভ হয়নি। @আভরণ পেজটি সম্পূর্ণ fraud,fake। তারা বারবার মিথ্যা বলে আমার ২২৫০ টাকা মেরে দিয়েছেন। EVERYONE PLEASE STAY ALERT AND THINK TWICE BEFORE PAYING IN ADVANCE⚠️⚠️

Proof attached
0 helpful
Anonymous ReviewANONYMOUS

1 month ago

1.0

আমি এই পেজটি স্ক্যাম/প্রতারণামূলক কার্যক্রমের সাথে জড়িত। তাই সবাইকে অনুরোধ করছি, কোনোভাবেই এই পেজে টাকা পাঠাবেন না বা ব্যক্তিগত তথ্য/OTP/ব্যাংক তথ্য শেয়ার করবেন না। প্রতারণার শিকার হওয়া থেকে অন্যদেরও সতর্ক করুন। Facebookএ Report করুন। একজনের সচেতনতা অন্য একজনকে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। এই পোস্টটি অন্য গ্রুপেও শেয়ার করুন, যাতে আরও মানুষ সতর্ক হতে পারে। 🙏

0 helpful
শেষ সপ্তক
শেষ সপ্তক

1 reviews  •  1 month ago

3.0

ফেসবুকে অ্যাড দেখে ভাগনের জন্য খেলনা কিনতে মিরপুর ১২-এর 'Toymoy'-এর দোকানে গিয়েছিলাম। কালেকশন কম থাকা সত্ত্বেও সেখান থেকে দুটো খেলনা কিনি। দোকান থেকে বের হয়ে একই মার্কেটের নিচতলায় ঘুরে দেখি আরও অনেক খেলনার দোকান আছে, যেগুলোতে কালেকশনও বেশি। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন দেখলাম হুবহু একই খেলনার দাম নিচতলার দোকানগুলোতে প্রায় অর্ধেক! শুধু চটকদার মার্কেটিং দেখে একদম ধরা খেলাম। এরপর থেকে আর Toymoy-তে যাই না, দরকার হলে নিচতলার দোকানগুলো থেকেই কিনি। পরামর্শ: Toymoy থেকে কেনার আগে নিচের সাধারণ দোকানগুলোতে দাম যাচাই করে নিন, অযথাই দ্বিগুণ টাকা নষ্ট করবেন না।

0 helpful
Hasan Toufiq Ahamed
Hasan Toufiq Ahamed

4 reviews  •  1 month ago

2.0

Evaly কী করেছে, সেটা মোটামুটি সবাই জানে। তারপরও শুরুর দিকে Evaly থেকে কয়েকটা প্রোডাক্ট পেয়েছিলাম। তবে পরবর্তীতে যখন ঝামেলা করে বন্ধ হয়ে গেল, তখন আমার ২টা অর্ডার আর পাইনি। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা ভালো না। যদিও কিছুদিন আগে আবার একটা অর্ডার করে প্রোডাক্ট পেয়েছি, তারপরও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে Evaly-কে রেকমেন্ড করব না।

0 helpful
Hasan Toufiq Ahamed
Hasan Toufiq AhamedVERIFIED REVIEW

4 reviews  •  1 month ago

5.0

২০১৬ সাল থেকে Pickaboo থেকে নিয়মিত কেনাকাটা করছি। এখন পর্যন্ত একবারও খারাপ বা নিম্নমানের প্রোডাক্ট পাইনি। বরাবরই অরিজিনাল ও জেনুইন প্রোডাক্ট পেয়েছি এবং সার্ভিস নিয়েও আমি ১০০% সন্তুষ্ট। আশা করি সামনেও Pickaboo থেকে একই রকম ভালো সার্ভিস পাব, ইনশাআল্লাহ।

Proof attached
0 helpful
Hasan Toufiq Ahamed
Hasan Toufiq AhamedVERIFIED REVIEW

4 reviews  •  1 month ago

1.0

অনেক আগে থেকেই Tonmoy ভাইয়ের ভিডিও/কনটেন্ট দেখতাম, তাই উনার কথার ওপর একটা বিশ্বাস ছিল। একদিন উনার Cargo Pant-এর ভিডিও দেখে ১২০০ টাকা দিয়ে অর্ডার করি। ভিডিওতে যেভাবে কোয়ালিটির কথা বলা হয়েছিল, হাতে পাওয়ার পর তার সঙ্গে বাস্তবের কোনো মিলই পেলাম না। সত্যি বলতে, ১২০০ টাকা তো অনেক দূরের কথা—শ্যামলীর রিং রোডের ফুটপাত থেকেও ৫০০ টাকার মধ্যে এর চেয়ে ভালো কোয়ালিটির প্যান্ট পাওয়া সম্ভব বলে মনে হয়েছে। বিষয়টা নিয়ে উনাকে পার্সোনালি মেসেজও দিয়েছিলাম, কিন্তু কোনো সমাধান পাইনি। পরে পেজে রিভিউ দিতে গিয়ে দেখি Review অপশনও বন্ধ।

Proof attached
0 helpful