আমি এই পেজ থেকে Derma Co Kojic Acid 2% Serum অর্ডার করেছিলাম। এর সাথে আরও কিছু প্রোডাক্টও অর্ডার করি। কিন্তু আপনারা আমাকে Derma Co Kojic Acid 2% Serum-এর পরিবর্তে Derma Co 2% Salicylic Acid Serum পাঠিয়েছেন।
পারিবারিক/ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি নিজে পার্সেলটি রিসিভ করতে পারিনি, অন্য একজনকে দিয়ে পার্সেলটি রিসিভ করিয়েছিলাম। তাই তখন প্রোডাক্টটি চেক করে দেখা সম্ভব হয়নি। পরে যখন নিজে চেক করি, তখন দেখতে পাই যে আমাকে সঠিক প্রোডাক্টটি দেওয়া হয়নি।
বিষয়টি বুঝতে পারার সাথে সাথেই আপনাদের ফোন করে জানাই। তখন আপনারা আমাকে WhatsApp-এ মেসেজ করে সমস্যাটি জানাতে বলেছিলেন। আমি WhatsApp-এ বিস্তারিতভাবে সমস্যাটি জানাই। আপনারা তখন বলেছিলেন যে প্রোডাক্টটি পরিবর্তন করে সঠিক প্রোডাক্টটি দিয়ে দেবেন।
কিন্তু এরপর থেকে আপনারা আমার কোনো মেসেজের উত্তর দিচ্ছেন না। পেজে মেসেজ দিলেও শুধু Seen করে রাখছেন, WhatsApp-এ মেসেজ দিলেও কোনো রিপ্লাই দিচ্ছেন না। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ দেখাচ্ছে।
Proof attached
0 helpful
Anonymous ReviewANONYMOUSVERIFIED REVIEW
22 days ago
1.0
Ei dress ta order kori wastren by gellary page tekhe,,delibery cherge sooho 3170 tk porse,,,eita kun dik diye 3170 tkr mto ba picture er moto dress hoy,,tader naki customised kore dei dress er..ami bolsi gola chuto dite hata amke aktu lamba diye dite...r ki dise🙂🙂r kapor ta kemon...advance kora lgse age jar karone ami return o korte prinai...tader ami msg kori tara bole age naki note kore nai..ken vai eita ki amr dus ami tk dewar por sathe sathe bolsi order confrim er age..eirkom korar mane ki??
Proof attached
0 helpful
Tahsin Azad
2 reviews • 22 days ago
3.0
Begum Bahar পেইজ থেকে সাড়ে ৩ মাস আগে এই শাড়িটি অর্ডার করি ৫০০/- আ্যাডভান্স দিয়ে। দেড় দুই মাসের মধ্যে দেওয়ার কথা থাকলেও আড়াই মাস আমি অপেক্ষা করে শাড়ির আ্যাডভান্স ফেরত চাইলে তখনি বলে শাড়ি এসে গেছে। যদিও তখন তাদের দেয়া ছবি দেখে আমার সন্দেহ জাগে শাড়িটা অন্যরকম লাগছে। তবুও আমি আমার অর্ডার করা শাড়িটাই পাঠাতে বলি নেক্সট লট আসলে। তার পরে আরো ১ মাস কেটে যায় এর মধ্যে অনেক বারই নক করি কিন্তু তারা মেসেজ এর রিপ্লাই করেনা, গ্রুপে কমেন্ট করার পরে মেসেজে এসে বলে মেসেজ সিন হয়নি হেনতেন। নানা তালবাহানা করে অবশেষে আজকে আমাকে শাড়ি পাঠিয়েছে যেটা আমি ঘুমিয়ে থাকার কারণে আমার মা রিসিভ করে। আমি পরে চেক করে দেখি অরিজিনাল শাড়ির চেয়ে কয়েক শেড কালচে একটা মরা টাইপের কালারের শাড়ি তারা দিয়েছে সাড়ে ৩ মাস অপেক্ষা করার পরে!!!
এখন কি করা উচিৎ বলুন।
0 helpful
Alhiya Masud
1 reviews • 25 days ago
2.0
পাইকারিঘর বহুল পরিচিত একটা পেইজ।যেখানে অর্গানিক টেগ লাগিয়ে অনেক কিছুই সেল করা হয়।এখন আসি মূল কথায়।তাদের attractive পোস্ট এবং রিভিউ দেখে আমি ফেইস পেক এবং হেয়ার পেক অর্ডার করি এবং তাদের নিয়মানুযায়ী ইউজ ও করি।কিন্তু ফলাফল শূন্য উল্টো আমার মাথায় এলার্জির সৃষ্টি হলো।চুল ও আগের মতো পড়তে থাকলো।আর ফেইস পেক টা অর্ডার করেছিলাম মূলত আমার আম্মুর জন্য।আম্মুর মুখে মেছতার দাগ অনেক তাই।কিন্তু তাতে কোন লাভ হলো না।না হলো কোন পরিবর্তন।
তাই সাবধান! অনলাইনে এইসব পেইজের মিলিয়ন ফলোয়ার আর ফেইক রিভিউ দেখে আমার মতো বাঁশ খাবেন না।ফলোয়ার আর রিভিউ বাড়ানো অসাধু অনলাইন ব্যবসায়ীদের জন্য কোন ব্যাপার না।আল্লাহ এদের ন্যাচারেলি হয়তো মাথা ভর্তি চুল দিয়েছেন।আর এই মাইয়া গুলাও এই সুযোগটা কাজে লাগিয়ে বিজনেস শুরু করেছে।ভোক্তা অধিদপ্তরের এই ফাউল মার্কা পেইজ গুলার বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার।না জানি কতো শতো মানুষের টাকা তারা এইভাবে ফেইক রিভিউ এর মাধ্যমে হাতিয়ে নিচ্ছে।মানুষের কষ্টের টাকা মেরে রঙ তামাশা মত্ত এইসব অনলাইন বিক্রেতারা।
দয়া করে কেউ প্রতারিত হবেননা।
0 helpful
Syed Hasan JoyVERIFIED REVIEW
1 reviews • 26 days ago
5.0
Budget N Gadgets থেকে প্রোডাক্ট নিয়ে সত্যিই অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। প্রোডাক্ট কোয়ালিটি ভালো, দামও reasonable আর delivery-ও বেশ দ্রুত। ❤️
আবারও এখান থেকেই কেনাকাটা করবো Insha-Allah
1 helpful
ফারজানা মিতুVERIFIED REVIEW
1 reviews • 26 days ago
1.0
আপুরা যারা প্রেগন্যান্ট ,নিউবর্ন বেবির জন্যে রম্পার কিপার কিনছেন অনলাইন থেকে কিনবেন না,পুরাতন রম্পার কিপার দিয়ে দেয়,একটা চাইলে আরেকটা দেয়,সবসময়তো আর চেক করে নেয়া যায়না,একটা চেক করে নিয়েছি,তারপর এনে দেখি বাকিগুলোও সেইম না
Proof attached
0 helpful
Anonymous ReviewANONYMOUSVERIFIED REVIEW
26 days ago
1.0
পুরো বাংলাদেশ যেখানে একই নিয়মে চলে, সেখানে উনি আমাকে হুমকি দিয়ে বলছেন, উনার নিয়ম নাকি সবার থেকে আলাদা—আমাকে নাকি জোর করে পার্সেলটি নিতেই হবে।
আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছি, “সমস্যা নেই ভাইয়া,আমি আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিব ।” কিন্তু উনি ফোনে আমাকে যা-তা বলেছেন, এমনকি ডেলিভারি ম্যানকেও অনেক কথা শুনিয়েছেন।
বাকি কথাগুলো তো চ্যাটেই দেখতে পারবেন। এখন আপনারাই বলেন, এখানে আমার দোষটা কোথায়?
আমি ৫–৬ দিন আগে অর্ডার করেছি। আমাকে আজ আসবে, কাল আসবে বলে ৫–৬ দিন ঘুরিয়েছেন। সেটাও আমি মেনে নিলাম। কিন্তু আমরা কি কোনো নিয়ম-কানুন ফলো করি না?
আমি যদি প্রোডাক্টটি নিতে না চাই, তাহলে আমি কি রিটার্নের টাকা দিয়ে বেক করে দেব না? আমি তো তাই করতে চেয়েছি তাহলে উনি আমাকে কী কী বলেছেন, সেটাও চ্যাটে দেখুন।
ফ্রড কি আমরা, নাকি ওই পেজ?
জোর করে একজন কাস্টমারকে পার্সেল নিতে বাধ্য করা, ভয় দেখানো—এগুলো কেমন আচরণ?
এরপর ডেলিভারি ম্যানের সাথেও চিৎকার-চেঁচামেচি করেছেন। ডেলিভারি ম্যান আমাকে বলেছেন, এই পেজের মালিক নাকি আরেকজন কাস্টমারের কাছ থেকেও ভয় দেখিয়ে জোরপূর্বক প্রায় ৬,০০০ টাকার প্রোডাক্ট দিয়েদিয়েছিলেন,কাস্টমার নাকি শিধা সাধা ছিলেন
আমি প্রায়ই একসাথে অনেকগুলো পার্সেল নিই। আজকেও ওই একই ডেলিভারি ম্যান আমার ৩টা পার্সেল নিয়ে এসেছিলেন।
এখন আপনারাই বলেন—এখানে অন্যায়টা আসলে কার? আমি তো ১৫০ টাকা দিয়ে বেক করতে চেয়েছি
তাও আগের থেকে পেইজে জানিয়ে রেখেছি তাও ইচ্ছা করে পার্সেল পাঠাই
এই পেইজ থেকে কেও অর্ডার করার আগেহ ভাববেন ১০ বার
পুরো বাংলাদেশ যেখানে একই নিয়মে চলে, সেখানে উনি আমাকে হুমকি দিয়ে বলছেন, উনার নিয়ম নাকি সবার থেকে আলাদা—আমাকে নাকি জোর করে পার্সেলটি নিতেই হবে।
Proof attached
0 helpful
Anonymous ReviewANONYMOUSVERIFIED REVIEW
26 days ago
2.0
কুরবানি ঈদের পর Olive Fashion থেকে ১৩৯০ টাকা দিয়ে এই চাদর টা নেই.. ৩ বছরের গ্যারান্টি কার্ড দিছে বলছে কোনো সমস্যা হলে পাল্টায় দিবে..তাদের জানিয়েছি ৮ দিন হচ্ছে অথচ তাদের কোনো খবর ই নেই😑🤐 তাদের পেজের পোস্ট এ কমেন্ট করলে ডিলিট করে দিচ্ছে🤣🤣
Proof attached
0 helpful
Anika Rahman MisstiVERIFIED REVIEW
3 reviews • 26 days ago
3.0
⚠️Mayaboti Collections থেকে অর্ডার করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।
গত ১৩ আগস্ট Mayaboti Collections থেকে একটি বোরকা অর্ডার করি এবং তাদের কথামতো অ্যাডভান্স পেমেন্ট করি। অর্ডারের সময় বলা হয়েছিল কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে।
এরপর থেকে আমি কয়েকদিন পরপর অর্ডারের আপডেট নিয়েছি। কিন্তু প্রতিবারই বলা হয়েছে, “আর ৩/৪ দিন লাগবে”, “আর ৪/৫ দিন লাগবে”—এভাবে বারবার নতুন সময় দেওয়া হয়েছে। আমি তাদের কথা বিশ্বাস করে অপেক্ষা করেছি। এভাবে প্রায় ২০–২৫ দিন চলে যায়।
এরপর এতদিন পর জানানো হয়, আমার অর্ডার করা বোরকাটি তারা আর দিতে পারবে না। অথচ শুরুতেই যদি বলা হতো যে বোরকাটি দেওয়া সম্ভব নয়, তাহলে আমি অন্য কোথাও থেকে অর্ডার করতে পারতাম। আমার কাছে অ্যাডভান্সের টাকাটা সবচেয়ে বড় বিষয় না, আমার কষ্টের বিষয় হলো—আমার এতগুলো দিন এভাবে অপেক্ষা করিয়ে নষ্ট করা হলো।
তারপরও আমি বলেছি, সময় বেশি লাগলেও সমস্যা নেই, আপনারা সময় নিয়ে তৈরি করে দিন। কিন্তু শেষ পর্যন্ত সেটাও সম্ভব হয়নি। এখন শুধু আমার অ্যাডভান্সের টাকাটা ফেরত চাচ্ছি, সেখানেও আজ-কাল করে অপেক্ষা করতে হচ্ছে।
আমি কারও বিরুদ্ধে অযথা কিছু বলতে চাই না। আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম, যাতে কেউ এখান থেকে অর্ডার করলে আগে ভালোভাবে সবকিছু নিশ্চিত হয়ে অর্ডার করেন।
একজন কাস্টমারের টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু তার সময় এবং বিশ্বাসও গুরুত্বপূর্ণ।
আমার ক্ষেত্রে অন্তত মনে হয়েছে, শুরুতেই বিষয়টি পরিষ্কার করে জানালে এই ২০–২৫ দিন আমাকে অপেক্ষা করতে হতো না।
Proof attached
0 helpful
K.M. Foysal
2 reviews • 27 days ago
3.0
⭐ 1/5 - Very Disappointing Customer Service
I ordered a size **54 borka** from Al Araf, but they sent me **size 56**. When I contacted them and requested an exchange for the size I actually ordered, they refused.
Instead of taking responsibility for sending the wrong size, they blamed me for not checking the product at the time of delivery. I don't think this is fair. If a customer orders size 54 and the seller sends size 56, the customer should at least be given the option to exchange it.
I was also disappointed with the delivery time. They said delivery would be within **one week**, but it took **more than 10 days**.
What upset me most was how they handled my complaint. Rather than trying to solve the issue professionally, they removed me from their follower list. As a customer, I found this disrespectful and unprofessional.
They have a huge following and a lot of collections, which gave me confidence to order from them. Unfortunately, my experience did not match my expectations.
My advice to future customers: **confirm the size, delivery time, and exchange/return policy very clearly before placing an order.**
I hope Al Araf improves its customer service and takes responsibility when an incorrect product is delivered.