৩ reviews • ২০ দিন আগে
⚠️Mayaboti Collections থেকে অর্ডার করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। গত ১৩ আগস্ট Mayaboti Collections থেকে একটি বোরকা অর্ডার করি এবং তাদের কথামতো অ্যাডভান্স পেমেন্ট করি। অর্ডারের সময় বলা হয়েছিল কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে। এরপর থেকে আমি কয়েকদিন পরপর অর্ডারের আপডেট নিয়েছি। কিন্তু প্রতিবারই বলা হয়েছে, “আর ৩/৪ দিন লাগবে”, “আর ৪/৫ দিন লাগবে”—এভাবে বারবার নতুন সময় দেওয়া হয়েছে। আমি তাদের কথা বিশ্বাস করে অপেক্ষা করেছি। এভাবে প্রায় ২০–২৫ দিন চলে যায়। এরপর এতদিন পর জানানো হয়, আমার অর্ডার করা বোরকাটি তারা আর দিতে পারবে না। অথচ শুরুতেই যদি বলা হতো যে বোরকাটি দেওয়া সম্ভব নয়, তাহলে আমি অন্য কোথাও থেকে অর্ডার করতে পারতাম। আমার কাছে অ্যাডভান্সের টাকাটা সবচেয়ে বড় বিষয় না, আমার কষ্টের বিষয় হলো—আমার এতগুলো দিন এভাবে অপেক্ষা করিয়ে নষ্ট করা হলো। তারপরও আমি বলেছি, সময় বেশি লাগলেও সমস্যা নেই, আপনারা সময় নিয়ে তৈরি করে দিন। কিন্তু শেষ পর্যন্ত সেটাও সম্ভব হয়নি। এখন শুধু আমার অ্যাডভান্সের টাকাটা ফেরত চাচ্ছি, সেখানেও আজ-কাল করে অপেক্ষা করতে হচ্ছে। আমি কারও বিরুদ্ধে অযথা কিছু বলতে চাই না। আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম, যাতে কেউ এখান থেকে অর্ডার করলে আগে ভালোভাবে সবকিছু নিশ্চিত হয়ে অর্ডার করেন। একজন কাস্টমারের টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু তার সময় এবং বিশ্বাসও গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে অন্তত মনে হয়েছে, শুরুতেই বিষয়টি পরিষ্কার করে জানালে এই ২০–২৫ দিন আমাকে অপেক্ষা করতে হতো না।












