13 days ago
আমি একজন স্টুডেন্ট। আমার জমানো টাকা দিয়ে ১২ সেপ্টেম্বর আমি La Lenceria পেইজ থেকে মেয়েদের ৩টি আন্ডারগার্মেন্টস অর্ডার দেই। আমি ১৮ তারিখ মানে আজকে প্রডাক্ট রিসিভ করি। উক্ত পেইজ টির নিজস্ব ভিডিও এবং ১ লক্ষের অধিক ফলোয়ার্স থাকায় আর মেয়েদের আন্ডার গার্মেন্টস হওয়ায় আমি ডেলিভারি ম্যান এর সামনে কিছুটা লজ্জা বোধ থেকেই, প্রোডাক্ট গুলো চেক না করে রিসিভ করি। এটা আমার ভূল। রিসিভ করার পর দেখতে পাই আমি যা অর্ডার দিয়েছি তা তো দেয়নি উল্টো এর চেয়ে নিম্নমানের প্রোডাক্ট দিয়েছে।১৫৮০ টাকার ছিল পার্সেল টি। তাদেরকে জানানো হলেও তারা কোন রেসপন্স করেনি।












