2 reviews • 23 days ago
আমি এই পেজ থেকে Derma Co Kojic Acid 2% Serum অর্ডার করেছিলাম। এর সাথে আরও কিছু প্রোডাক্টও অর্ডার করি। কিন্তু আপনারা আমাকে Derma Co Kojic Acid 2% Serum-এর পরিবর্তে Derma Co 2% Salicylic Acid Serum পাঠিয়েছেন। পারিবারিক/ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি নিজে পার্সেলটি রিসিভ করতে পারিনি, অন্য একজনকে দিয়ে পার্সেলটি রিসিভ করিয়েছিলাম। তাই তখন প্রোডাক্টটি চেক করে দেখা সম্ভব হয়নি। পরে যখন নিজে চেক করি, তখন দেখতে পাই যে আমাকে সঠিক প্রোডাক্টটি দেওয়া হয়নি। বিষয়টি বুঝতে পারার সাথে সাথেই আপনাদের ফোন করে জানাই। তখন আপনারা আমাকে WhatsApp-এ মেসেজ করে সমস্যাটি জানাতে বলেছিলেন। আমি WhatsApp-এ বিস্তারিতভাবে সমস্যাটি জানাই। আপনারা তখন বলেছিলেন যে প্রোডাক্টটি পরিবর্তন করে সঠিক প্রোডাক্টটি দিয়ে দেবেন। কিন্তু এরপর থেকে আপনারা আমার কোনো মেসেজের উত্তর দিচ্ছেন না। পেজে মেসেজ দিলেও শুধু Seen করে রাখছেন, WhatsApp-এ মেসেজ দিলেও কোনো রিপ্লাই দিচ্ছেন না। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ দেখাচ্ছে।












