
Fashion & Clothing
ছোট মফস্বল শহরে বড় হয়েছি আমি। সেখানে ব্যবসা শুরু করা তো দূরের কথা, অনলাইনে কিছু করার কথা কেউ বিশ্বাসই করত না। এমনকি ২০২১ সালেও অনেকে ভাবতো, উপজেলা শহর থেকে বসে ই-কমার্স করে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠানো অসম্ভব। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম। শুরুটা হয়েছিলো ঘরের ছোট্ট বেলকনি থেকে, হাতে ছিলো মাত্র ১০ হাজার টাকা আর কিছু টি-শার্ট। সেখান থেকেই শুরু হলো HEEMS-এর পথচলা। শুরুতে সব কাজ একাই করতাম, প্রোডাক্ট প্যাকিং থেকে শুরু করে কাস্টমারের রিপ্লাই, অর্ডার ম্যানেজমেন্ট, সবকিছু। অনেক রাত জেগে থেকেছি শুধু এই বিশ্বাস নিয়ে যে আস্থা তৈরি করাই আসল মূলধন।